ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • রাজশাহী মেডিকেল হাসপতালে আরও ১৭ জনের মৃত্যু

    রাজশাহী মেডিকেল হাসপতালে আরও ১৭ জনের মৃত্যু
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজিটিভ ৫ জন, করোনা পজিটিভ থেকে নেগেটিভ ১ জন এবং করোনার উপসর্গে ১১ জন মারা যান।

    রবিবার (১৮ জুলাই) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন।

    রামেক পরিচালক জানান, নতুন মৃতদের রাজশাহীর ৬ (পজিটিভ ২, উপসর্গে ৩, নেগেটিভ হওয়ার পর ১) জন, চাঁপাইনবাবগঞ্জে ২ (উপসর্গ) জন, নাটোরের ৪ (পজিটিভ ১, উপসর্গ ৩) জন, পাবনা ২ (পজিটিভ ১, উপসর্গ ১) জন, নওগাঁর ১ (উপসর্গ) জন, বগুড়ার ১ (উপসর্গ) জন, ঝিনাইদহের ১ (উপসর্গ) জন।

    তিনি বলেন, ‘আজ রবিবার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৪৫৪ বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ৫০৬ জন। গতকাল শুক্রবার ভর্তি ছিলেন ৫২৭ জন। আইসিইউতে ভর্তি আছেন ১৯ জন। অতিরিক্ত বেডের ব্যবস্থা করে অতিরিক্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৬ জন।’

    পরিচালক জানান, রামেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ৫০৬ জনের মধ্যে ২৪৩ জনের করোনা পজিটিভ রয়েছে। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২০৫ জন। এছাড়াও চিকিৎসা নিয়ে করোনামুক্ত হওয়ার পর ফুসফুসে ইনফেকশনসহ পরবর্তী শারীরিক জটিলতার কারণে চিকিৎসাধীন রয়েছেন ৫৮ জন।

    শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ এবং হাসপাতালের পৃথক ল্যাবে রাজশাহী জেলার ৩৭১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ এসেছে ৯৯ জনের। রাজশাহীতে সংক্রমণের হার দাঁড়িয়েছে ২৬.৬৮%।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ