ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • পশুর হাটে চাঁদাবাজি করলে ক্ষমা নয় : ডিআইজি আক্তারুজ্জামান

    পশুর হাটে চাঁদাবাজি করলে ক্ষমা নয় : ডিআইজি আক্তারুজ্জামান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান বলেছেন, পশুর হাটে যে কোনো ধরনের চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। পশুর হাটে চাঁদাবাজি করলে ক্ষমা করা হবে না। যে সব ক্রেতারা অনলাইনে কোরবানির পশু কিনবেন তারা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন সেদিকে পুলিশকে খেয়াল রাখতে হবে। 

    শনিবার (১৭ জুলাই) বিকেলে পিরোজপুরের নাজিরপুরের দিঘীরজান পশুর হাট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরে ডিআইজি এস এম আক্তারুজ্জামান পশু ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাদের ব্যবসায় যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ প্রদানসহ মাস্ক বিতরণ করেন তিনি।

     এ সময় পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মাদ সাঈদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ