ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • মঠবাড়িয়ায় দুস্থ পরিবারের মধ্যে ভিজিএফ’র চাল ও অর্থ বিতরণ

    মঠবাড়িয়ায় দুস্থ পরিবারের মধ্যে ভিজিএফ’র চাল ও অর্থ বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উপহার হিসেবে পিরোজপুরের মঠবাড়িয়ায় পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ৫ হাজার ৫‘শ ৮৮ জনের মধ্যে বিশেষ ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ৫নং মঠবাড়িয়া (সদর) ইউনিয়ন পরিষদে ৯৬৭ জন দুস্থ পরিবারের মধ্যে বিশেষ ভিজিএফ এর ১০ কেজি করে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান এবিএম ফারুক হাসান। 

    এসময় ৪২৪ পরিবারের হাতে ৫শ করে টাকা তুলে দেয়া হয়।
    অপরদিকে পৌরসভার ৪ হাজার ৬শ ২১ টি পরিবারের মধ্যে বিশেষ ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। গত দুদিন ধরে পৌর শহরের ৯টি ওয়ার্ডের হত দরিদ্র পরিবার গুলোর মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। পৌর সভার প্যানেল মেয়র মো. মঞ্জুর রহমান শিকদার এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় চাল নিতে আসা লোকজনদের করোনা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন ও মাস্ক বিহীন ব্যক্তিদের মাস্ক পরিয়ে দেন। 

    এসময় উপস্থিত ছিলেন পৌর সচিব হারুণ অর রশিদ, কাউন্সিলর তাহেরুন্নেছা, মিসেস সালেহা ইসলাম, মতিয়ার রহমান মিলন, শফিকুর রহমান, হারুণ অর রশিদ, প্রেসক্লাব সাবেক সভাপতি আব্দুস সালাম আজাদী, পৌর হিসাব সহকারি মো. শাহ আলম প্রমুখ।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ