ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • খুলনার চার হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু

    খুলনার চার হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনার চারটি হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার (১৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এরমধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে করোনায় চারজন ও উপসর্গে তিনজন, বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তিনজন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দুইজন ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে।

    খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনায় চারজন ও উপসর্গ নিয়ে তিনজনসহ ৭ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন, খুলনার বটিয়াঘাটার আশিষ গোলদার (৫৫), পাইকগাছার ইউসুফ আলী (৬০), খুলনা মহানগরীর শিরোমনি এলাকার আব্দুল মালেক (৭৫) ও সাতক্ষীরার তালা উপজেলার ইসমাঈল হোসেন (৬১)। এছাড়া উপসর্গে চারজন মারা গেছে। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ২০১ জন। এরমধ্যে রেড জোনে ১৩৪ জন, ইয়োলো জোনে ২৭ জন, আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৮ জন ও আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন।

    গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, খুলনা মহানগরীর সোনাডাঙ্গার মোহাম্মদনগরের কাজী আব্দুল সাত্তার (৭৭), মিয়াপাড়া মেইন রোডের চাঁদ সুলতানা (৭১) ও ফারাজীপাড়ার নাসিমা খাতুন (৪৭)। বর্তমানে বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন ১০৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন।

    খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- খুলনার রূপসার জলিল মীর (৬৫) ও যশোরের অভয়নগর উপজেলার নিত্যানন্দ সরকার (৭৮)। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬০ জন। এরমধ্যে ২৬ জন পুরুষ ও ৩৪ জন মহিলা। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন।

    শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন- নড়াইলের ইকবাল হোসেন (৫৮)। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪৫ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ১০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ