ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • নেছারাবাদে নবনিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে নৌকার কর্মীকে মারধরের অভিযোগ

    নেছারাবাদে নবনিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে নৌকার কর্মীকে মারধরের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নেছারাবাদে আটঘর কুড়িয়ানা ইউনিয়নের নব নিযুক্ত ইউপি চেয়ারম্যান মিঠুন হালদারের নেতৃত্বে মো: রফিকুল ইসলাম(৪০) নামে নৌকার সমর্থককে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। রফিকুল ইসলাম সম্প্রতি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ওই ইউনিয়নের নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী শেখর কুমার সিকদারের সমর্থক ছিলেন। রফিক ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্পাদক। 

    গত ১৪ জুলাই (বুধবার) সকালে শপথ বাক্য পাঠ করে ওইদিন রাতেই নৌকার সমর্থক রফিকুল ইসলামকে মারধরের অভিযোগ ওঠে চেয়ারম্যান মিঠুন হালদারের বিরুদ্ধে। ১৪ জুলাই বুধবার রাত ১১ টার দিকে ইউনিয়নের ব্রাক্ষ্মণকাঠিতে মারধরের ঘটনাটি ঘটে। চেয়ারম্যান মিঠুন হালদারের নেতৃত্বে মারধরে রফিক এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়। পরদিন বৃহস্পতিবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেলে পাঠানো হয়েছে। 

    সাবেক ইউপি চেয়ারম্যান শেখর কুমার হালদার অভিযোগ করেন, রফিক ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্পাদক। তিনি ইউপি নির্বাচনে তার নৌকা মার্কার নির্বাচন করেছেন। গত বুধবার সকালে মিঠুন হালদার শপথ বাক্য পাঠ করেন। রাতেই তার নেতৃত্বে এলাকার তাপশ মজুমদার,অমিত রায়,সজল সিকদার ও বাপ্পি মজুমদার আমার কর্মী রফিককে বেদম মারধর করে। এতে রফিক ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্বজনরা রফিকের অবস্থা খারাপ বুঝে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে নিয়ে গেছেন। 

    অভিযোগ অস্বীকার করে নবনিযুক্ত চেয়ারম্যান মিঠুন হালদার বলেন, ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম। রাতে একটা ফোনে জানতে পারি, রফিক আনুমানিক রাত পৌনে বারটার দিকে অমিত রায়ের বাসার সামনে দিয়ে মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এসময় অমিত সন্দেহবশত সংকেত দিয়ে রফিকের মোটর সাইকেল গতিরোধ করে এত রাতে কোথায় যাওয়া হচ্ছে জানতে চান। এতে রফিক ক্ষিপ্ত হন। এক পর্যায়ে রফিকের সাথে একটু ধাক্কাধাক্কি হয়।

     নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, এব্যাপারে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত কঠোর ব্যবস্থা নেয়া হবে।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ