ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • পিরোজপুরে শহীদ শেখ ফজলুল হক মনি ফ্রি অক্সিজেন ব্যাংক এর উদ্বোধন

    পিরোজপুরে শহীদ শেখ ফজলুল হক মনি ফ্রি অক্সিজেন ব্যাংক এর উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে শহীদ শেখ ফজলুল হক মনি ফ্রি অক্সিজেন ব্যাংক ও ওষুধ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পিরোজপুরের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শেখ এ্যানি রহমানের সার্বিক সহযোগিতায় শেখ ফজলুল হক মনি ফ্রি অক্সিজেন ব্যাংক ও ওষুধ সেবা কার্যক্রমের এর উদ্বোধন করেন সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী। 

    এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ বশির আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল হাসান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুল ইসলাম লিটন উপস্থিত ছিলেন। 

    অক্সিজেন ব্যাংক ও ওষুধ সেবা কার্যক্রমের পরিচালক জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুল ইসলাম লিটন বলেন, যে কোন সময়ে ফোন করলে পৌঁছে দেয়া হবে অক্সিজেন, অক্সিমিটার ও ওষুধ। ২৪ ঘণ্টাই শহীদ শেখ ফজলুল হক মনি ফ্রি অক্সিজেন ব্যাংক ও ওষুধ সেবা কার্যক্রম খোলা থাকবে। যখনই কল করা হবে তখনই আমাদের স্বেচ্ছাসেবীরা পৌঁছে দিবে অক্সিজেন।

     সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী বলেন, বর্তমান সময়ে ফ্রি অক্সিজেন ব্যাংক অত্যন্ত জরুরী। করোনা মহামারীতে শহীদ শেখ ফজলুল হক মনি ফ্রি অক্সিজেন ব্যাংক ও ওষুধ সেবা কার্যক্রমের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সরকার করোনা মহামারীতে মানুষের জন্য সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস, ফ্রি ওষুধসহ বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছে। আমাদের জেলা হাসপাতালে ৬০০ লিটারের সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস চালু থাকলেও মাত্র ১৫ দিনে তা শেষ হয়ে যায়। তাই ফ্রি অক্সিজেন ব্যাংক এর কার্যক্রম অত্যন্ত জরুরী।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ