ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • জাতীয় পার্টির চেয়ারম্যান হতে আগ্রহী নন রওশন এরশাদ

    জাতীয় পার্টির চেয়ারম্যান হতে আগ্রহী নন রওশন এরশাদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি  জাতীয় পার্টির চেয়ারম্যান হতে আগ্রহী নন। আজ বুধবার (১৪ জুলাই) সন্ধ্যায় জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপির সঙ্গে ফোনালাপে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

    গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে দল সঠিকভাবে চলছে বলেও তিনি মনে করেন সেই সঙ্গে জাতীয় পার্টি চেয়ারম্যান হিসাবে তার সাফল্য কামনা করেছেন। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরও বেগম রওশন এরশাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

    অপরদিকে, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব রাহাগির আল মাহি শাদ এরশাদ দুপুরেই জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে ফোন করে বলেছেন, বাবার মৃত্যুবার্ষিকীর দোয়ায় শরিক হতে সকালে প্রেসিডেন্ট পার্কে গিয়েছিলেন। এর বাইরে আমি কোনো কিছুর সঙ্গে সম্পৃক্ত নই।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ