ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • স্ত্রী ও কন্যা সন্তান হত্যার দায় স্বীকার, স্বামীকে কারাগারে প্রেরণ

    স্ত্রী ও কন্যা সন্তান হত্যার দায় স্বীকার, স্বামীকে কারাগারে প্রেরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় চাঞ্চল্যকর স্ত্রী-কন্যা সন্তানকে নির্মমভাবে হত্যা করে ৬ হাত মাটির গর্তে পুতে রাখা সেই ঘাতক স্বামী শাহিন মুন্সি (২১)  হত্যার দায় স্বীকার করেছেন। বুধবার পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুব্রত মলি­ক ১৬৪ ধারায় জবানবন্দি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

    এর আগে সোমবার বিকেলে চট্টগ্রামের বন্দর ছোনখোলা এলাকার একটি মোটর গ্যারেজ থেকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।  স্ত্রী ও সন্তান হত্যার পর থেকেই ঘাতক শাহিন পলাতক ছিল। চাঞ্চল্যকর এ ঘটনার অভিযুক্ত ঘাতক স্বামী শাহিন ১৬১ ধারায় সিআইডির  প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী-সন্তানকে হত্যা করে মাটি চাপা দেয়ার বিষয়টি স্বীকার করে শাহিন জানিয়েছে, তাদের দাম্পত্য জীবন ভালো যাচ্ছিল না। 

    কলহের জের ধরেই স্ত্রীকে ও পরে মেয়েকে হত্যা করে সে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চাঞ্চল্যকর ঘটনার ঘাতক স্বামী শাহীন মুন্সিকে আদালতে সোপর্দ করে সিআইডি। এ সময় পাথরঘাটা সিনয়র জুডিসিয়াল  ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুব্রত মল্লিক  দীর্ঘ তিন ঘন্টা তার খাস কামরায় ১৬৪ এর জবানবন্দি গ্রহণ করেন। 

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিআইডির ওই কর্মকর্তা জানান, শাহিন মুন্সী সুমাইয়ার সাথে প্রেম করে শারীরিক সম্পর্ক গড়ে। সুমাইয়াকে বিয়ে করতে অস্বীকার করলে সুমাইয়া শাহিন মুন্সীর বিরুদ্ধে আদালতে ধর্ষনের অভিযোগে মামলা করলে শাহিন মুন্সি ৩ মাস কারাভোগ করার পরে বিবাহের শর্তে জামিনে এসে সুমাইয়াকে বিবাহ করে। বিবাহের পরে তাদের মধ্য পারিবারিক কলহ চলতে থাকে। এই  পারিবারিক বিরোধের জের ধরে সুমাইয়া ও তার শিশু কন্যা সামিরা আক্তার জুঁইকে হত্যা করা হয়। সিআইডির উপ-পরিদর্শক সেলিম সরদার আরও বলেন, এজাহারভুক্ত পলাতক আসামি লিমনকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। খুব তাডাতাড়ি গ্রেফতার করতে সক্ষম হবো।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ