ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

    কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ইসলামিয়া কমপ্লেক্স মাদ্রাসা চিরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে । নিহত মোঃ রেজাউল ইসলাম (১৮)  চিরাপাড়া গুচ্ছগ্রামের রিকশাচালক মোঃ নজরুল ইসলামের ছেলে । 

    জানা গেছে রেজাউল ইসলাম বুধবার দুপুরে ইসলামিয়া কমপ্লেক্স মাদ্রাসা চিরাপাড়ায় নির্মাণাধীন চারতলা ভবনের উপরে লোহার রড নামাতে গেলে রডের ভারসাম্য না রাখতে পাড়ায় রড গিয়ে পাশের বৈদ্যুতিক তারের উপরে পড়লে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

    ইসলামিক কমপ্লেক্সে মাদ্রাসার এম.এল.এস.এস আলমগীর জানান, বিকালে কমপ্লেক্স মাঠে ফুটবল খেলা ছিলো মাঠে পানি জমে থাকায় তা পাইপ দিয়ে বের না হওয়ায় রেজাউল ছাদে রড আনতে গেলে এই দুর্ঘটনা ঘটে । 

    এ বিষয়ে কাউখালী থানার অফিসার্স ইনচার্জ বনি আমিন জানায়, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোছা: খালেদা খাতুন রেখা নিহতের বাড়ী গিয়ে সমবেদনা জানান এবং পরিবারের কাছে খাদ্য সামগ্রী এবং কাউখালী মানব কল্যাণ সোসাইটির দেয়া কাফনের কাপড় হস্তান্তর করেন। পিরোজপুর জেলা প্রশাসক ২০০কেজি চাল এবং নগদ ২৫ হাজার টাকা বরাদ্দ দেন ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ