ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভাণ্ডারিয়ায় করোনায় আক্রান্ত হয়ে আ’লীগ নেতার মৃত্যু 

    ভাণ্ডারিয়ায় করোনায় আক্রান্ত হয়ে আ’লীগ নেতার মৃত্যু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর শহরের বাসিন্দা উপজেলা আওয়ামীলীগ এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এবং জাতীয় পার্টি-জেপির উপজেলা মহিলা পার্টির উপজেলা সভানেত্রী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতারের স্বামী  কাজী আতিকুজ্জামান জুয়েল (৫১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) । 

    তিনি করোনায় আক্রান্ত হয়ে গত দুই সপ্তাহ ধরে রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার (১৪ জুলাই) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  মৃত্যুকালে তিনি  স্ত্রী ও দুই ছেলেসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।  

    এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান,জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি, জেপির প্রেসিডিয়াম সদস্য, দৈনিক ইত্তেফাক,পাক্ষিক অনন্যা সম্পাদক এবং সাবেক এমপি তাসমিমা হোসেন।  

    এছাড়াও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন  পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, জাতীয় পার্টি-জেপির ভাণ্ডারিয়া উপজেলা আহবায়ক  মো. মনিহরুল হক মনি জোমাদ্দার,  সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম,  পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার , সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুজ্জামান উজ্জল তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, সাধারণ সম্পাদক ও উজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ,  ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, জাতীয় পার্টি-জেপির ইন্দুরকানী উপজেলা সভাপতি আসাদুল কবির স্বপন তালুকদার সহ বিশিষ্ট জনরা। মরহুমের লাশ বৃহস্পতিবার পৌর শহরের পুরাতন ষ্টীমারঘাট তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ