ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • 'সরকার এখন দেশের মানুষকে আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিয়েছে'

    'সরকার এখন দেশের মানুষকে আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিয়েছে'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা সংক্রমণ মোকাবেলায় সরকার উল্টো পথে হাঁটছে বলে দাবি করছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, কঠোর লকডাউনের মধ্যেই করোনা সংক্রমণ ও মৃত্যু যখন ভয়ানক ঊর্ধ্বগতিতে তখন বাস্তবে লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত পুরোপুরি আত্মঘাতি ও বিপজ্জনক। সরকারের এই সিদ্ধান্ত পরিস্থিতিকে আরো শোচনীয় করে তোলার আশঙ্কা তৈরি করেছে।

    বিবৃতিতে তিনি বলেন, সর্বাত্মক লকডাউনের পর স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ ও গবেষকদের মতামত ও সুপারিশ অগ্রাহ্য করে ১৫ জুলাই থেকে অপরিকল্পিতভাবে সবকিছু খুলে দেওয়ার সিদ্ধান্তে দেশের জনগণ আরো বিপদগ্রস্ত হবে, তাতে কোনো সন্দেহ নেই। শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রাখার পরিবর্তে উল্টো আগামী কয়দিন সামাজিক মেলামেশার মধ্য দিয়ে গোটা বাংলাদেশই করোনার হটস্পটে পরিণত হবে। যা মানুষের প্রাণহানির ঝুঁকি আরো বাড়িয়ে তুলবে।

    পার্টির সাধারণ সম্পাদক ক্ষোভ প্রকাশ করে বলেছেন, একটি দুর্যোগকালীন সময়ে অভাবী মানুষের দায়িত্ব নিতে পারায় সরকার এখন দেশের মানুষকে আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিয়েছে। সরকারের এসব হঠাকারী পদক্ষেপের অর্থ হচ্ছে যে যেভাবে পার বাঁচো। এটা সরকারের দায়িত্বহীনতার আরো একটি উদাহরণ।

    তিনি বলেন, মানুষের জীবনের পাশাপাশি নিশ্চয় জীবিকা রক্ষায় মনোযোগ দিতে হবে। মহামারীকালের এই সময়ে জীবিকা রক্ষায় সরকারের বহুমাত্রিক ভূমিকা নিশ্চয় গুরুত্বপূর্ণ। এজন্যে এই দুর্যোগকালে সরকারকেই অভাবী সাধারণ মানুষের দায়িত্ব নিতে হবে। তাদের কাছে খাদ্য ও নদ অর্থ পৌঁছানোর ব্যবস্থা করতে হবে।

    স্বেচ্ছাচারী পন্থায় অপরিকল্পিতভাবে লকডাউন প্রত্যাহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান সাইফুল হক। একইসাথে তিনি টিকা প্রদান কার্যক্রম আরো জোরদারের পাশাপাশি স্বাস্থ্যবিধি অনুসরণেও জনগণকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ