ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভাণ্ডারিয়ায় নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

     ভাণ্ডারিয়ায় নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মঙ্গলবার (১৩জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন অডিটরিয়ামে প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে নব নির্বাচিত পাঁচ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ৪৫ সাধারণ সদস্য এবং ১৫ সংরক্ষিত মহিলা সদস্য আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহণ করেন। 

    শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রথমে পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন নব নির্বাচিত পাঁচ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান। এছাড়া একই কক্ষে পৃথক ভাবে ঐ সকল ইউনিয়নে নির্বাচিত ৪৫জন সাধারণ পুরুষ সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা ১৫জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর। 

    শপথ গ্রহন শেষে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর এর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলামের সঞ্চালনায় এক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ,ভাণ্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশর” জোমাদ্দার, নব নির্বাচিত চেয়ারম্যানদের পক্ষে মো.ছিদ্দিকুর রহমান টুলু, সাধারণ সদস্যদের পক্ষে মো. শওকত হোসেন সোহাগ এবং সংরক্ষিত মহিলা সদস্যদের মধ্যে হামিদা বেগম প্রমুখ। 

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভাণ্ডারিয়া থানার অফিসার্স ইনচার্জ মো. মাসুমুর রহমান বিশ্বাস,জাতীয় পার্টি- জেপির উপজেলা যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ আজিজ সিকদার।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ