ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মঠবাড়িয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

    মঠবাড়িয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আল-আমিন ওরফে আকাশ (৩৪) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। সোমবার রাতে উপজেলার হোতখালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই গ্রামের বাবুল সরদারের ছেলে।

     মঠবাড়িয়া থানার এএসআই আশরাফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আকাশের নামে ভান্ডারিয়া থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ২০১৮ সালে পিরোজপুর অতিরিক্ত দায়রা জজ আদালতে যাবজ্জীবন সাজা ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের সাজা প্রদান করা করেন। এছাড়া তার নামে শরনখোলা থানায় একটি ডাকাতি মামলা রয়েছে। 

    মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, গ্রেপ্তারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আকাশকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে । 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ