ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মঠবাড়িয়ায় নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

    মঠবাড়িয়ায় নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার সকালে মঠবাড়িয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ৬ ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। 

    সংরক্ষিত ও সাধারণ ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ। শপথ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহমেদ, চেয়ারম্যানদের পক্ষে মিরাজ মিয়া ও সদস্যদের পক্ষে মো. নজরুল ইসলাম বেপারী। 

    এসময় উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাসরিন জাহান, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, ওসি (তদন্ত) আব্দুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বাচ্চু মিয়া আকন, বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু, প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশসহ গন্যমাধ্যম কর্মিরা।

    উল্লেখ্য- গত ২১ জুন'২১ প্রথম ধাপের নির্বাচনে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা ৬ টি ইউপিতে নির্বাচিত হয়েছেন- ১নং তুষখালীতে বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান হাওলাদার, ৩ নং মির'খালীতে আবু হানিফ খান, ৭ নং বেতমোর রাজপাড়াতে মো. দেলোয়ার হোসেন আকন, ৮ নং আমড়াগাছিয়াতে শারমীন জাহান, ৯ নং সাপলেজাতে মিরাজ মিয়া ও ১০ নং হলতা গুলিশাখালীতে রিয়াজুল আলম ঝনো।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ