ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • কুষ্টিয়ায় করোনায় আরও ৮ জনের মৃত্যু

    কুষ্টিয়ায় করোনায় আরও ৮ জনের মৃত্যু
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত ৮ জন ও উপসর্গে একজন মারা গেছেন। হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করেন। এনিয়ে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৩৩ জন ।

    কুষ্টিয়ায় ২শ’ শয্যার করোনা ডেডিকেটড হাসপাতালে রোগীর চাপ বাড়ছেই। হাসপাতালে শয্যা সংকট কাটছে না। করোনা রোগীর জন্য হাসপাতালে বেড বাড়ানোর কোন পদক্ষেপ না থাকায় দুর্ভোগ বেড়েছে রোগীদের। মঙ্গলবার সকাল পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিল ২৭০ জন রোগী।

    কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৯৯০টি নমুনা পরীক্ষায় নতুন আরও ২৯১ করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ ভাগ। এনিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৬২৪ । এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৮৭৯ জন। জেলায় সংক্রমণ এখনো ঊর্ধ্বগতি। ফলে মৃত্যু ও সংক্রমণ যেন ঠেকানো যাচ্ছে না।

    হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার তাপস কুমার সরকার জানান, এ হাসপাতালে নানা সীমাবদ্ধতা সত্বেও করোনা রোগীকে সাধ্যমত অক্সিজেন চিকিৎসা দেয়া হচ্ছে।

    তবে সংক্রমণ রোধ করা না গেলে পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে বলে তিনি জানান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ