ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • পিরোজপুর শহরের ২৫০ স্পটে সিসি টিভি ক্যামেরা স্থাপন

    পিরোজপুর শহরের ২৫০ স্পটে সিসি টিভি ক্যামেরা স্থাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর শহরের পৌর এলাকা চুরি ও হানাহানিসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে সিসি টিভি ক্যামেরার আওতায় এনেছে জেলা পুলিশ। আজ সোমবার পুলিশ সুপারের কার্যালয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের সিসি টিভির ক্যামেরা পুরো শহর নজরদারীর আওতায় আনার বিষয়টি জানান পুলিশ সুপার।

    সিসি টিভির ক্যামেরায় নজরদারীর ফলে খুব সহজেই আইন শৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকবে এবং কমবে অপরাধের সংখ্যাও। ফলে সাধারণ মানুষের মাঝে ফিরে আসবে স্বস্তি। আর পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ।

    পিরোজপুর শহরে বিভিন্ন কারণে নানা ধরনের অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়া এবং রাজনৈতিক সংহিংসতা নিয়ন্ত্রণে পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে পুরো পৌর এলাকা জুড়ে স্থাপন করা হচ্ছে সিসি টিভি ক্যামেরা। চলতি বছরের জানুয়ারি মাসে সিসি টিভি ক্যামেরা স্থাপনের কাজ শুরু করে পিরোজপুর জেলা পুলিশ। শহরের পৌর এলাকার ২৫০টি স্পটে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। তবে ইতিমধ্যে সিসি টিভি ক্যামেরা স্থাপনের ৭৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।

    এর ফলে পুরো পৌর এলাকা ২৪ ঘণ্টাই সরাসরি পুলিশী নজরদারিতে থাকছে। শহর নিয়ন্ত্রণ ও শহরে চুরি, ছিনতাই, মারামারি সহ বিভিন্ন অনাকাঙ্খিত অপরাধ নির্মূলে এ উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। এছাড়া পুলিশের এ উদ্যোগের ফলে অপরাধীদের চিহ্নিত করা পুলিশের জন্যও সহজ হবে। ফলে জেলা পুলিশেল এ উদ্যোগকে সাধারণ মানুষ ও পুলিশ সদস্যরা স্বাগত জানিয়েছেন।

    পিরোজপুরের পুলিশ সুপার জানান, পিরোজপুর শহরের পৌর এলাকায় সিসি টিভি ক্যামেরা স্থাপনের ফলে চুরি ও হানাহানিসহ বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা কমছে। এছাড়া পর্যায়ক্রমে পুরো জেলাকে সিসি টিভির আওতায় আনার পরিকল্পনা রয়েছে জেলা পুলিশের। জেলায় এ ধরনের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ