ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ইন্দুরকানীতে উপজেলা নির্বাহী অফিসার পদে লুৎফুন্নেসা খানম’র যোগদান 

    ইন্দুরকানীতে উপজেলা নির্বাহী অফিসার পদে লুৎফুন্নেসা খানম’র যোগদান 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


     ইন্দুরকানীতে উপজেলা নির্বাহী অফিসার পদে লুৎফুন্নেসা খানম যোগদান করেছেন ।  সোমবার (১২ জুলাই) আনুষ্ঠানিকভাবে তিনি নিজ কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে কার্যক্রম শুরু করেন। তিনি মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজৈনতিক নেতৃবৃন্দ, সাংবাদিকদের সাথে পৃথক পৃথক ভাবে মতবিনিময় করেন। 

    এসময় ইন্দুরকানীকে একটি আধুনিক ও সুন্দর মনোরম উপজেলায় পরিনত করতে সকলের সহযোগিতা কামনা করেন ইউএনও লুৎফুন্নেসা খানম ।  তিনি বলেন, 'আমার পূর্বের কর্মকর্তাদের আপনারা যেভাবে সহযোগিতা করেছেন ঠিক তেমনি আমাকেও সহযোগিতা করবেন। আমার ভুলগুলো আমাকে ধরিয়ে দিবেন। যে কোন সংকটে আপনাদের পাশে চাই। 

    উল্লেখ্য, গত ৮ জুলাই লুৎফুন্নেসা খানম ইন্দুরকানী উপজেলায় যোগদান করেন। ইন্দুরকানীর সর্বপ্রথম পূর্ণাঙ্গ দায়িত্বপ্রাপ্ত নারী উপজেলা নির্বাহী অফিসার তিনি। এর পূর্বে তিনি বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে কর্মরত ছিলেন। এছাড়া পটুয়াখালীর ভূমি অধিগ্রহণ কর্মকর্তাও ছিলেন তিনি। বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৩ তম ব্যাচের তিনি একজন কর্মকর্তা। লুৎফুন্নেসা খানম চাঁদপুর সদরের প্রয়াত আইনজীবী আব্দুর রশিদের কন্যা। তার স্বামী রিয়াজ মাহমুদ বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হিসাবে কর্মরত আছেন। দাম্পত্য জীবনে লুৎফুন্নেসা এক কন্যা ও এক পুত্রের জননী।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ