ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বিকাশ এজেন্টের টাকা ছিনতাই কালে

    মঠবাড়িয়ায় শামীম মোল্লাকে গণধোলাই 

    মঠবাড়িয়ায় শামীম মোল্লাকে গণধোলাই 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনতাই কালে নামে এক শামীম মোল্লা (২৪) নামে এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয়রা। ছিনতাই কালে ব্যবসায়ী নাসির উদ্দিন দর্জি ও তার সহযোগি বেল্লালও গুরুতর আহত হন। অভিযুক্ত শামীম মোল্লা উপজেলার বুখাইতলা বান্ধবপাড়া গ্রামের শাহীন মোল্লার ছেলে। 

    সে চেয়ারম্যান প্রার্থী সেলিম জমাদ্দারকে হত্যাচেষ্টা মামলারও প্রধান আসামী। এ ঘটনায় ওই ব্যবসায়ী ভাই জাকির হোসেন দর্জি রোববার রাতে শামীম মোল্লাসহ অজ্ঞাত ৫-৬ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। 

    মামলা সূত্রে জানা যায়, উপজেলার বাবুর হাট বাজারের মোবাইল ও বিকাশ ব্যবসায়ী নাসির উদ্দিন দর্জি শনিবার রাতে দোকান বন্ধ করে নগদ ৩ লক্ষাধিক টাকা নিয়ে মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। বাড়ির সন্নিকটে আসামাত্র ছিনতাইকারি শামীম মোল্লা ও তার সহোযোগিরা ওই ব্যবসায়ীকে আহত করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। 

    এসময় তার আত্মচিৎকারে স্থানীয় জনতা এগিয়ে এসে শামীম মোল্লাকে আটক করে গণধোলাই দেয় কিন্তু অন্যান্যরা পালিয়ে যায়। খবর পেয়ে ছিনতাইকারি শামীম মোল্লাকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। মঠবাড়িয়া থানার ওসি নূরুল ইসলাম বাদল মামলা ও চিকিৎসা সেবা দেয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ছিনতাইকারি শামীম মোল্লাকে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ