ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন
  • নারায়ণগঞ্জের জঙ্গি আস্তানা থেকে ১ জন আটক

    নারায়ণগঞ্জের জঙ্গি আস্তানা থেকে ১ জন আটক
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জের আড়াইহাজারের নোয়াগাঁও এলাকায় জঙ্গি আস্তানা থেকে একজনকে আটক করেছে জঙ্গিবাদ প্রতিরোধে গঠিত বিশেষায়িত ইউনিট ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

    রোববার (১১ জুলাই) রাতে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রহমত উল্লাহ চৌধুরী সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। জঙ্গি আস্তানায় বোমা রয়েছে বলে ধারণা করছেন সিটিটিসির কর্মকর্তারা।

    রহমত উল্লাহ চৌধুরী সুমন বলেন, ঢাকা থেকে আব্দুল্লাহ আল মামুন নামে এক জঙ্গিকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আড়াইহাজার থানাধীন নোয়াগাঁও এলাকার মিয়া বাড়ির ওই জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়।

    সিটিটিসির কর্মকর্তারা জানান, মামুন নোয়াগাঁও এলাকার একটি মসজিদের ইমাম হিসেবে নিয়োজিত ছিলেন। ইমামতির আড়ালে তিনি বোমা তৈরির একটি কারখানা গড়ে তুলেছেন। তার ওই আস্তানা থেকে তৈরি করা বোমা গত ১৯ মে সিদ্ধিরগঞ্জের একটি পুলিশ বক্সে বিস্ফোরণ ঘটানো হয়।

    সিটিটিসির একজন কর্মকর্তা জানান, জঙ্গি আস্তানাটি নব্য জেএমবির। গ্রেপ্তার হওয়া মামুন নব্য জেএমবির একজন গুরুত্বপূর্ণ সদস্য। একইসঙ্গে জঙ্গি আস্তানায় কী পরিমাণ এক্সপ্লোসিভ আছে, তা জেনে অভিযানের প্রস্তুতি চলছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ