ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস
  • খালেদার 'হাউস অ্যারেস্ট’ মন্তব্যে ব্রিটিশ হাইকমিশনারকে সরকারের তলব

    খালেদার 'হাউস অ্যারেস্ট’ মন্তব্যে ব্রিটিশ হাইকমিশনারকে সরকারের তলব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খালেদা জিয়াকে 'হাউস অ্যারেস্ট' বলে অভিহিত করার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারকে তলব করেছে সরকার। আজ রবিবার বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এর আগে গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে খালেদা জিয়ার বাসায় অবস্থানকে 'হাউস অ্যারেস্ট' হিসেবে অভিহিত করা হয়।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় আজ ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জাভেদ প্যাটেলকে তলব করেছে। ভারপ্রাপ্ত হাইকমিশনারকে (এএইচসি) বলা হয়েছে যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান পরিস্থিতির প্রসঙ্গে 'হাউস অ্যারেস্ট' শব্দটি ব্যবহার করা চরম বিভ্রান্তিকর।

    এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করে গত বছর মার্চ মাসে মুক্তি দিয়েছিল সরকার। শর্ত ছিল তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং দেশ ত্যাগ করতে পারবেন না। এর পর থেকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হওয়া ছাড়া বাকি সময়টা গুলশানে তাঁর ভাড়া বাসা 'ফিরোজা'তেই অবস্থান করছেন খালেদা জিয়া।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ