ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • খুলনায় ৩ হাসপাতালে আরও ১৪ জনের মুত্যু

    খুলনায় ৩ হাসপাতালে আরও ১৪ জনের মুত্যু
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনার পৃথক তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত ও উপসর্গে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (১১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

    করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৬ ও উপসর্গ নিয়ে ২ জন মিলে মোট ৮ জনের মৃত্যু হয়েছে। করোনায় মৃত ব্যক্তিরা হলেন-খুলনার রূপসা উপজেলার সুফিয়া (৫৫), আফিল গেটের নজির আহমেদ (৭০), খুলনার রাজিয়া (৫০),যশোরের এম এ খলিল (৮০), সোনাডাঙ্গার আসাদুল হক (৭৫) ও খালিশপুরের সাহারা বেগম (৬৫)।  

    জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৪ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন- খুলনার রূপসা উপজেলার জীবন কৃঞ্চ পাল (৬৭), মহানগরীর ডাল মিল মোড়ের গোলাম কিবরিয়া (৬৮), অভয়নগরের জেসমিন বেগম  (৪৫) ও তেরখাদার মফিজুল ইসলাম (৫৫)।

    বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন, যশোরের কেশবপুরের মঞ্জুয়ারা বেগম (৫০) ও খুলনার সোনাডাঙ্গার আরোয়া ফকরুদ্দীন (৪৪)।

    শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ফোকাল পারসন ডা. প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী মারা যাননি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ