ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • পিরোজপুরে করোনায়  আরও ৫ জনের মৃত্যু

    পিরোজপুরে করোনায়  আরও ৫ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর জেলায় করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার পিরোজপুর জেলা হাসপাতালে ১ জন, কাউখালীতে ২ জন, নেছারাবাদে ১ জন এবং ভান্ডারিয়ায় ১ জন মারা গেছেন।

    এছাড়া জেলা হাসপাতালে ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় জেলায় ৪০ জনকে করোনা পজেটিভ পাওয়া গেছে। জেলায় সংক্রমণের হার শতকরা ৪৫ শতাংশ।

    জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলাতে মোট ১১ হাজার ৩০০ নমুনা পরীক্ষা করে ২ হাজার ৯৪৩ জনকে পজেটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ১ হাজার ৭ শত ৬৫ জন সুস্থ হয়েছেন এবং ৪৯ জন মারা গেছেন। জেলায় ১ হাজার ১২৯ জন করোনায় আক্রান্ত রয়েছেন। 

    সিভিল সার্জন ডা: মো: হাসনাত ইফসুফ জাকী জানান, জেলায় করোনা সংক্রমণের হার অনেকটাই বেশি রয়েছে। পরিবেশ এখনো আমাদের নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ১০৮টি নমুনা পরীক্ষা করে ৪০ জনকে পজেটিভ পাওয়া গেছে। রোগীর চাপও অনেক বেশি রয়েছে। জেলা হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২ জন রোগী ভর্তি আছেন। জেলা হাসপাতালে রোগীদের চাপ রয়েছে তবে আমাদের সেন্ট্রাল অক্সিজেনসহ পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা রয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ