ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • মঠবাড়িয়ায় চুরি করতে এসে ধরা দুর্ধর্ষ ডাকাত

     মঠবাড়িয়ায় চুরি করতে এসে ধরা দুর্ধর্ষ ডাকাত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামী ইউসুফ শরীফ ওরফে সুমন (৪৫) চুরি করতে এসে জনতার হাতে ধরা পড়েছে।

    এসময় ওই ডাকাতের হামলায় গৃহকর্তা নজরুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। আহত নজরুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

     থানা সূত্রে জানাগেছে, উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের জনৈক নজরুল ইসলামের বাড়ীতে শুক্রবার গভীর রাতে দরজা কেটে ইউসুফ শরীফ ঘরে প্রবেশ করে। পরে মালামাল চুরি করার সময় ঘরের লোকজন টের পেয়ে কৌশলে তাকে ঝাপটে ধরে। এসময় চোর গৃহকর্তাকে মারধর করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে এলাকাবাসীর সহায়তায় চোর ইউসুফ শরীফকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। 

    আটককৃত ইউসুফ শরীফ উপজেলার ফুলঝুড়ি গ্রামের আঃ হক শরীফের ছেলে। মঠবাড়িয়া থানার এসআই জাকির হোসেন জানান, ইউসুফের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি-ডাকাতিসহ ৫টি মামলা রয়েছে।  মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল জানান, এঘটনায় গৃহকর্তা নজরুল ইসলামের স্ত্রী কুলসুম বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আটককৃত ইউসুফ শরীফকে শনিবার আদলতের মাধ্যমে করাগারে প্রেরণ করা হয়েছ । 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ