ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • সাতক্ষীরায় করোনা উপসর্গে ৬ নারীসহ আরও ১০ জনের মৃত্যু

    সাতক্ষীরায় করোনা উপসর্গে ৬ নারীসহ আরও ১০ জনের মৃত্যু
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ছয় নারীসহ আরও ১০ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় গতকাল শুক্রবার (৯ জুলাই) পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৬ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ৪১৪ জন।

    গত ২৪ ঘন্টায় নতুন করে ১০০ জনের নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৭ শতাংশ। আগের দিন এ হার ছিল ২৭ দশমিক ৮৬ শতাংশ।

    সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডাঃ জয়ন্ত কুমার সরকার তথ্যটি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার পর্যস্ত জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ২০০ জনে দাঁড়িয়েছে।

    এদিকে, সাতক্ষীরায় ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে সরকার ঘোষিত কঠোর লকডাউন। শহরের হাট বাজারগুলোতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি। সড়কেও বেড়েছে ছোট যানচলাচল ও লোকসমাগম। অধিকাংশ দোকানপাট আংশিক খোলা রেখে ক্রয়-বিক্রয় চলছে। এছাড়া জেলার অধিকাংশ এলাকায় করোনা আক্রান্ত পরিবারের লোকজন স্বাস্থ্য বিধি না মেনেই সর্বত্র ঘোরাঘুরি করছেন বলে অভিযোগ উঠেছে। এতে করে করোনা ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।

    অন্যদিকে, সরকারি বিধিনিষেধ অমান্য করায় গতকাল লকডাউনের নবম দিনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে ১১টি অভিযানে ৪৫টি মামলায় ২১ হজার ৬৫০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ