ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • করোনা: কুষ্টিয়ায় ১৮ জনের মৃত্যু

    করোনা: কুষ্টিয়ায় ১৮ জনের মৃত্যু
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১৫ জন ও উপসর্গে ৩ জন মারা গেছেন। শুক্রবার (১০ জুলাই) সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত এদের মৃত্যু হয়েছে।

    এছাড়াও ২৪ ঘণ্টায় আরও ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ছয় দিনে প্রথমবার শনাক্তের সংখ্যা দুইশ’র নিচে নামলো। তবে আগের দিনের তুলনায় শনাক্তের হার দুই বেড়ে ২৯.৮৮ শতাংশ হয়েছে। ২৪ ঘণ্টায় ১০৪ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। শনাক্তদের মধ্যে সদরে ৯৭ জন আর ভেড়ামারায় ৩৭ জন রয়েছেন।

    কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে আজ সকালে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    গত ৭ দিনে কুষ্টিয়ায় ১ হাজার ৭৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এই ৭ দিনেই এখানে ৯৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ৩২৫ জনের মৃত্যু হলো। মোট শনাক্ত হয়েছে ১০ হাজার ৬১ জন।

    এদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগীর চাপ বেড়েই চলেছে। আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার তাপস কুমার সরকার আরটিভি নিউজকে জানান, ২শ’ বেডে করোনা ও এর উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২৯২ জন রোগী। এর মধ্যে ১৯২ জন করোনা আক্রান্ত রোগী। প্রায় ৭০ শতাংশ রোগীদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে। হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ