ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • কালা পাহাড়ের দাম ১০ লাখ টাকা

    কালা পাহাড়ের দাম ১০ লাখ টাকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমতলীর কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে কোরবানি উপলক্ষে বিক্রির জন্য ৩০ মণ ওজনের একটি ষাঁড় প্রস্তুত  করেছেন খামারী মো. আলমগীর হোসেন । গায়ের রং কালো তাই শখ করে ষাঁড়টির নাম রেখেছেন কালা পাহাড়।

    নয় ফুট ছয় ইঞ্চি লম্বা, ছয়ফুট উচ্চতার কালো রঙের কালা পাহাড়ের বয়স তিন বছর। কালা পাহাড় ছাড়াও তাঁর খামারে আছে আরও তিনটি ষাঁড়। কালা পাহাড় সবচেয়ে সুঠাম ও আকর্ষণীয় হওয়ায় ১০ লাখ টাকা দাম হাঁকিয়েছেন তিনি। 

    ফার্মের মালিক  মো. আলমগীর হোসেন  মুঠোফোনে বলেন, ষাঁড়টির রং কালো। তাই  নাম রাখা হয়েছে কালা পাহাড়। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের পরামর্শে ষাঁড়টিকে সম্পূর্ণ দেশীয় খাবার খাওয়ানো হয়েছে। ক্ষতিকর কোনো ওষুধ কিংবা বিকল্প খাবার ছাড়াই কালা পাহাড়ের ওজন দাঁড়িয়েছে ৩০ মণে। ১০ লাখ টাকায় কালা পাহাড়কে বিক্রি করার ইচ্ছা আলমগীর হোসন গাজীর। আলমগীর হোসেনের বলেন, কালা পাহাড়ের পেছনে প্রতিদিন প্রায় ৮ শ’ থেকে ১০০০ হাজার টাকা খরচ হচ্ছে।

     এখন পর্যন্ত কালা পাহাড়ের পেছনে প্রায় ৬ লাখ টাকা খরচ হয়েছে। আমতলী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অভিজিত কুমার মোদক বলেন, ষাঁড়টি তাঁদের পরামর্শে লালন-পালন করা হয়েছে। উপজেলায় মোটাতাজা করন, দুগ্ন পালনসহ ছোট বড় ৭০০টি খামার রয়েছে। এর মধ্যে শুধু কোরবানীর জন্য ৪৪৩ টি খামার আছে। তবে এত বড় ষাঁড় উপজেলায় আর কোথাও নেই।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ