ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট
  • মেডিকেলে ৪৯ লাশ

    মেডিকেলে ৪৯ লাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের ফুডস ফ্যাক্টরিতে (সেজান জুসের কারখানা) লাগা আগুনে নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। এসব লাশ হাসপাতালের মর্গে নেওয়া হচ্ছে। 

    শুক্রবার বিকেল সাড়ে ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫টি অ্যাম্বুলেন্সে করে ৪৯টি মরদেহ ঢামেকে আনা হয়।   

    ফায়ার সার্ভিসের লিডার মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।   

    গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার পর ওই কারখানায় আগুন লাগে। আজ দুপুর পর্যন্ত ওই আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। 

    আগুন লাগার পর গতকাল সন্ধ্যায় তিনজনের মৃত্যুর কথা জানা গিয়েছিল। আজ দুপুর ২টা পর্যন্ত নিহতের সংখ্যা তিনেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এরপরই হঠাৎ করে খবর আসে প্রচুর লাশ উদ্ধারের। ভবনের ৪তলা থেকে এসব লাশ উদ্ধার করা হয়। বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে ৪তলা থেকেই ৫০ জনের মতো লাশ উদ্ধার হয়েছে। 


    ভবনের ৫ ও ৬তলায় ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও প্রবেশ করতে পারেননি।

    নিহতদের পরিচয় এপর্যন্ত জানা যায়নি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ