ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ‘মোগো চেয়ারম্যান রাস্তা ঠিক করে দিয়েছে’

    ‘মোগো চেয়ারম্যান রাস্তা ঠিক করে দিয়েছে’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েই জনস্বার্থে কাজে নেমে পড়লেন আমতলী উপজেলা৪নং হলদিয়া ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান  বরিশাল বিভাগের সর্বোচ্ছ ভোট পেয়ে নির্বাচিত মো. আসাদুজ্জামান মিন্টু মলি­ক।

    তালুকদার  বাজার হলদিয়া ইউনিয়ন  পরিষদ কার্যালয় অফিস বাজার সড়কের আলী হোসেন বিশ্বাস বাড়ী সলগ্ন সড়কটিতে  খাদা খন্দকের কারনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।  

    শুক্রবার সকালে চেয়ারম্যান মো. আসাদুজ্জামান মিন্টু মলি­ক তার ব্যক্তিগত ১৫ হাজার টাকা খরচ করে  খাদা খন্দকগুলো  ঠিক করে  দেন।ঐ সড়কে চলাচলকারী মো. আবুল হোসেন মিয়া বলেন,  অনেক দিন ধরে এ সড়ক দিয়ে  গাড়ী চলাচল করতে ভীষন সমস্যা হত । আমাগো নতুন চেয়ারম্যান রাস্তা ঠিক কইর‌্যা দিছে।  এহন মোরা ঠিকমত গাড়ীতে বাড়ী ঘরে যাইতে পারমু। মটরসাইকেল চালক মো. হাসান মিয়া বলেন. এই খাদা খন্দকের কারনে অনেক পথ ঘুরে অফিস বাজার যাইতে হত। মোগো নতুন চেয়ারম্যান মিন্টু মলি­ক খাদা খন্দক ঠিক করে দেওয়ায় আমাগো অনেক কস্ট দুর হইয়া গেছে। এই খাদা খন্দকের কারনে হলদিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন এলাকার কয়েক হাজার মানুষের চলাচলের যে ভোগান্তি ছিল তা দুর হয়ে গেছে।  

    এ ব্যাপাওে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান মিন্টু মলি­ক বলেন, মানুষের চলাচলে  দুর্ভোগ  দেখে ব্যক্তিগত টাকা খরচ করে  সাধারন মানুষের কস্ট দুর করনে চেষ্টা করছি। আমি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেয়ার  পর হলদিয়া ইউনিয়ন বাসীর  রাস্তাঘাটসহ সকল সমস্যা সমাধানে কাজ করে যাবো।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ