ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • করোনা: খুলনা বিভাগে ৫১ জনের মৃত্যু

    করোনা: খুলনা বিভাগে ৫১ জনের মৃত্যু
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনা বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫১ জন। একই সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ৭৩২ জনের।

    বৃহস্পতিবার (০৮ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।  

    এর আগে বুধবার (০৭ জুলাই) খুলনা বিভাগে সর্বোচ্চ ৬০ জনের মৃত্যু হয়েছিল। এবং শনাক্ত হয়েছিল সর্বোচ্চ ১ হাজার ৯০০ জনের। যা ছিল এ পর্যন্ত খুলনা বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড।

    ৫১ জনের মধ্যে খুলনায় সর্বোচ্চ ২১, কুষ্টিয়ায় ১০, যশোরে ৬, নড়াইল, মাগুরা, চুয়াডাঙ্গা  ও ঝিনাইদহে ৩ জন করে মারা গেছেন। এছাড়া বাগেরহাট ও মেহেরপুরে মৃত্যু হয়েছে একজন করে।

    খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বৃহস্পতিবার (০৮ জুলাই) সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬৭ হাজার ৫৩১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪১৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ হাজার ১৮৪ জন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ