ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • বাণিজ্যমন্ত্রীর নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট

    বাণিজ্যমন্ত্রীর নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে একাধিক ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

    এতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক অ্যাকান্ট খুলে বেশ কিছুদিন ধরে প্রচারণা চালানো হচ্ছে। এতে বাণিজ্যমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুন্ন করার সম্ভাবনা রয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ এবং র‌্যাবের আইটি বিষয়ক গোয়েন্দা শাখা প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে। বাণিজ্যমন্ত্রীর নামে এসব ভুয়া অ্যাকাউন্ট পরিচালনাকারীদের অনৈতিক কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। অন্যথায়, দায়ী ব্যাক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

    মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছ, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নিজ নাম ও ছবি ব্যবহার করে কোনও ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনা করেন না এবং তার কোন ফেসবুক অ্যাকাউন্ট নেই। এ বিষয়ে ৬ জুলাই ঢাকার রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ