ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • বেতন-বোনাসের দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১২ কিলোমিটার যানজট

    বেতন-বোনাসের দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১২ কিলোমিটার যানজট
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেতন ও বোনাসের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে মহাসড়ক অবরোধ করেছেন এপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা। ফলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ১২ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

    আজ বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল পৌনে ১০টা থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছে।

    হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বলেন, ‌‘সকালে হঠাৎ করে পোশাকশ্রমিকরা বেতন-বোনাসের দাবিতে রাস্তায় অবরোধ শুরু করলে যানজট তৈরি হয়। আমরা চেষ্টা করছি তাদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে।’

    দাবি আদায় না হলে সড়ক না ছাড়ার ঘোষণা দেন বিক্ষোভে অংশ নেওয়া বেশ কয়েকজন শ্রমিক। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ