ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • পাথরঘাটায় খাদ্যগুদামের চাল পাচারকালে জনতার হাতে আটক

    পাথরঘাটায় খাদ্যগুদামের চাল পাচারকালে জনতার হাতে আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটা খাদ্য গুদামের ১১বস্তা চাল কালোবাজারে বিক্রি কালে জনতার হাতে আটক হয়। 


    বুধবার  দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে পাথরঘাটা পৌরসভা  নং ওয়ার্ড খাদ্যগুদামের সামনে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পাথরঘাটা থানা সূত্রে জানা গেছে, পাথরঘাটার সরকারি খাদ্য গুদামের সামনে থেকে  কালোবাজারে বিক্রি কালে ১১ বস্তা  চাল স্থানীয় লোকজন আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে  পুলিশ দুটি অটোভর্তি ১১ বস্তা চাল জব্দ করে থানায় নিয়ে আসে।

    পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার ১১ বস্তা চাল উদ্ধারের কথা নিশ্চিত করে বলেন, স্থানীয় জনতা চাল আটক করে আমাদের খবর দিলে আমরা চালগুলো জব্দ করি।

    জানতে চাইলে ওসি মো. আবুল বাশার জানান, রাসেল নামক জনৈক ব্যক্তি খাদ্যগুদামের সামনে রাখা ১১ বস্তা চাল তাদেরকে নিয়ে যেতে বললে ওই অটো রিক্সা ওয়ালারা দুটি অটোতে  বস্তাগুলো ভরে  নেয়ার সময় হাতেনাতে আটক করে স্থানীয় জনতা।

    এ বিষয়ে পাথরঘাটা উপজেলার অতিরিক্ত দায়েত্বে থাকা বামনার ইউএনও বিবেক সরকার বলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এবং সমবায় কর্মকর্তার সমন্বয়ে তাৎক্ষণিক ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

    পাথরঘাটায় অতিরিক্ত দায়িত্বে থাকা ইউএনও বিবেক সরকার আরো বলেন, এ ঘটনায় যেন অন্যায় ভাবে কাউকে জড়ানো না হয় এবং প্রকৃত  দায়ীদেরকেও  যেন ছাড় দেয়া না হয় এজন্য তাৎক্ষণিক একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ঘটনাটি জানানো হয়েছে এবং তদন্ত চলছে।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ