ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প 
  • ভারতের আরও ৩ মুখ্যমন্ত্রীকে আম পাঠালেন প্রধানমন্ত্রী

    ভারতের আরও ৩ মুখ্যমন্ত্রীকে আম পাঠালেন প্রধানমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বুধবার (৭ জুলাই) বেলা ১টার দিকে এসব আম পাঠানো হয়। তামাবিলে আমের কার্টনগুলো গ্রহণ করেন আসামের গৌহাটিস্থ বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার তানভির মনুসর।

    তিনি ওই তিনটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে উপহারের আম পৌঁছে দেবেন বলে জানা গেছে।

    সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা উপহার হিসেবে আসাম, মেঘালয় ও মিজোরামের তিন মুখ্যমন্ত্রীর জন্য ১২০ কার্টন আম পাঠিয়েছেন। প্রতিটি কার্টনে ১০ কেজি করে আম আছে। সবমিলিয়ে ১২০০ কেজি আম পাঠানো হয়েছে।

    উপহারের আম ভারতে পাঠানোর সময় তামাবিল স্থলবন্দরে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, কাস্টমস কর্মকর্তা, বিজিবি, পুলিশ ও ভারতের বিএসএফের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    এর আগে রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম উপহার পেয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্য উপহার হিসেবে ৩০০ কেজি আম পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    আম পেয়ে শেখ হাসিনার জন্য ত্রিপুরার প্রসিদ্ধ কুইন ভ্যারাইটি আনারস পাঠানোর কথাও জানিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ