ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • মঠবাড়িয়ায় জেলে পরিবারের মধ্যে চাল ও মাস্ক বিতরণ

    মঠবাড়িয়ায় জেলে পরিবারের মধ্যে চাল ও মাস্ক বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুজিববর্ষে শপথ নেবো-জাটকা নয় ইলিশ খাবো- এ প্রতিপাদ্যে মৎস্য অধিদপ্তর জাটকা সংরক্ষণ বাস্তবায়ন উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে  মঠবাড়িয়া জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। ৬৫ দিনের অবরোধকালিন গভীর সমুদ্রে ইলিশ ধরা বড়মাছয়া ইউনিয়নের ২৬০ টি জেলে পরিবারের মধ্যে বুধবার দুপুরে এ চাল বিতরণ করা হয়।

     ১১ নং বড়মাছুয়া ইউপি পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে বিশেষ এ চাল বিতরণ করেন ইউনিয়ন চেয়ারম্যান মো. নাসির হোসেন হাওলাদার।  এসময় তিনি প্রতিটি জেলে পরিবারের হাতে ৫৫ কেজি করে চাল তুলে দেন এবং মাস্ক বিহীন লোকদের মাস্ক পড়িযে দেন।

    এসময় উপস্থিত ছিলেন তদারকি কর্মকর্তা ও উপসহকারি কৃষি কর্মকর্তা মো.জহির হাওলাদার, প্যানেল চেয়ারম্যান কাইয়ূম হাওলাদার, ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম টুকু, উপজেলা মৎস্যজীবী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, সংসদ সদস্যের প্রতিনিধি মিলন মীর ও বিভিন্ন গ্রাম পুলিশ ।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ