ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • পাথরঘাটায় ইউএনও'র বাসভবনে চুরির অভিযোগ

    পাথরঘাটায় ইউএনও'র বাসভবনে চুরির অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর বাসভবনের প্রায় ৭০ কেজি গিরিল ও রড চুরি করে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। ইউএনও কার্যালয়ের প্রধান অফিস সহকারী সাইদুর রহমানের সহযোগিতায় ওই বাসভবনের নৈশপ্রহরী মোহাম্মদ ফয়সালের বিরুদ্ধে এ চুরির অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটেছে গত ২০ জুন দুপুরের দিকে। 

    তবে এ ঘটনায় গত ১৬ দিনেও কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। চুরির ভিডিও ফুটেজ, পাথরঘাটা ইউএনও কার্যালয় ও ইউএনও'র বাসভবন সূত্রে জানা গেছে, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর বাসভবন থেকে গত ২০ জুন তৎকালিন ইউএনও সাবরিনা সুলতানার অগোচরে নৈশপ্রহরী মোহাম্মদ ফয়সাল অন্তত ৭০ কেজি গিরিল ও রড বিক্রি করে দেন। 

    পরবর্তীতে ইউএনও সাবরিনা সুলতানা গত ২৬ জুন পাথরঘাটা থেকে বদলি নিয়ে চলে যাওয়ার দুদিন আগে ২৪ জুন বিকেলে চুরি যাওয়া গিরিল ও রডের সন্ধান পরে। পরে সিসিটিভির ফুটেজ অনুসন্ধান করে দেখা যায় ইউএনওর বাসভবনে নৈশপ্রহরী মোহাম্মদ ফয়সাল ওই মালামাল এক ভাঙ্গারি বিক্রেতার কাছে বিক্রি করে দিয়েছেন। 

    এ ঘটনায় গত ১৬ দিনেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। তবে চুরির বিষয়টি অস্বীকার করে পাথরঘাটা ইউএনও'র বাসভবনের সদ্য সাবেক নৈশপ্রহরী মোহাম্মদ ফয়সাল বলেন, আমি কিছু গিরিল ও কার্টুন কাগজ বিক্রি করেছি। তবে বিষয়টি স্যারকে জানিয়ে ছিলাম। 

     এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর অতিরিক্ত দায়িত্বে থাকা বামনার ইউএনও বিবেক সরকার বলেন, আমার মূল দায়িত্ব বামনা উপজেলায়। পাথরঘাটায় আমি অতিরিক্ত দায়িত্বে রয়েছি। তাই এ বিষয়টি আমার জানা নেই। তবে পাথরঘাটায় যে দায়িত্ব নিবে সে বিষয়টি এসে দেখবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ