ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  •  বিধি নিষেধ উপেক্ষিত

    আমতলীতে দাপিয়ে বেড়াচ্ছে যন্ত্র চালিত অটো ও মিশুক গাড়ি  

    আমতলীতে দাপিয়ে বেড়াচ্ছে যন্ত্র চালিত অটো ও মিশুক গাড়ি  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার রোধে  সরকারী  নির্দেশনা উপেক্ষা করে বরগুনার আমতলীতে  মহাসড়কও পৌরশহর দাপিয়ে বেড়াচ্ছে যন্ত্রচালিত অটো ও মিশুক গাড়ী। অটো ও মিশুক  গাড়ী চলাচল নিয়ন্ত্রনে উপজেলা প্রশাসন ব্যবস্থা নিচ্ছেন না এমন অভিযোগ স্থানীয়দের। প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ন্ত্রনে দ্রত  অটো ও মিশুক  গাড়ি  চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবী সচেতন নাগরিকদের।

    জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রার্দুভাব থেকে মানুষকে রক্ষায় ১ জুলাই  থেকে লকডাউন ঘোষনা করেছেন সরকার।এ লকডাউন চলাকালিন সময়ে সকল ধরনের গণপরিবহন চলাচল নিষিদ্ধ থাকবে। কিন্তু সরকারের নির্দেশনা উপেক্ষা করে আমতলী-কলাপাড়া, আমতলী-শাখারিয়া মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে ও আমতলী পৌর শহরে  যাত্রী বোঝাই করে অটো ও মিশুক  চালাচ্ছেন মালিকরা।  এতে বিঘিন্ত হচ্ছে স্বাস্থ্যবিধি। গণ পরিবহন বন্ধ থাকায় অটো ও মিশুক  মালিকরা এ সুযোগটা কাজে লাগিয়েছেন।

    আমতলী উপজেলার বিভিন্ন সড়কে শতাধিক অটো ও মিশুক গাড়ী চলাচল করছে। এতে প্রাণঘাতী করোনা ভাইরাস শহরাঞ্চল থেকে গ্রামাঞ্চলে ছড়ানোর আশংঙ্কা রয়েছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রশাসনের সামনেই আমতলী বাঁধঘাট চৌরাস্তা, হাসপাতাল সড়ক, বটতলা ও একে স্কুল চৌরাস্তা থেকে অহরহ অটো ও মিশুক গাড়ী যাত্রী বোঝাই করে বিভিন্ন এলাকায় যাচ্ছে। দ্রত প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে গ্রামাঞ্চলকে রক্ষায় অটো ও মিশুক গাড়ী  চলাচল বন্ধের দাবী জানিয়েছেন সচেতন নাগরিকরা। 

    আমতলী পৌর নাগরিক ফোরামের সভাপতি( অবসরপ্রাপ্ত )সহকারী অধ্যাপক মোঃ আবুল হোসেন বিশ্বাস বলেন, সরকার লকডাউনে গণ পরিবহন চলাচল বন্ধ ঘোষনা করেছে কিন্তু আমতলীতে অটো ও মিশুক অবাধে চলাচল করছে। প্রশাসনের সামনে অটো ও মিশুক  চললেও তারা নিরব ভুমিকা পালন করছে। দ্রত অটো ও মিশুক গাড়ী চলাচল বন্ধ করা প্রয়োজন। নইলে করোনা প্রত্যান্ত গ্রামাঞ্চলেও ছড়িয়ে যাবে।

    আমতলী থানার অফিসার ইনচার্জ  মোঃ শাহ আলম হাওলাদার বলেন, মহাসড়ক ও আঞ্চলিক সড়কে  বিধি নিষেধ অমান্য করে কেহ গাড়ী বের করলে তা আটক করা হচ্ছে এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবস্থা নেয়া হচ্ছে।

    বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, সরকারী নির্দেশনা উপেক্ষা করে গণ পরিবহন চালালে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ