ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও ১৯ মৃত্যু

    রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও ১৯ মৃত্যু
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ১০ জন, নওগাঁর ২ জন, নাটোরের ২ জন, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, পাবনা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার একজন করে মারা গেছেন। 

    মৃতদের মধ্যে চারজনের করোনা পজেটিভ ও ১৫ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

    রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৬ জন। এ নিয়ে ৪০৫ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪৮৯ জন। 

    এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৬৫৮টি নমুনা পরীক্ষায় ১৯১ জনের করোনা পজেটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ২৯ দশমিক ০৩ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ৫৪ নমুনা পরীক্ষায় ১০ জনের পজেটিভ আসে। শনাক্তের হার ১৮ দশমিক ৫২ শতাংশ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ