ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প 
  • সব জেলায় আইসিইউ স্থাপন করতে হবে: কাদের

    সব জেলায় আইসিইউ স্থাপন করতে হবে: কাদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় নেতা জি এম কাদের বলেছেন, যত দ্রুত সম্ভব সকল জেলায় আইসিইউ স্থাপন এবং পর্যাপ্ত অক্সিজেন সহায়তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে।


    সোমবার (৫ জুন) এক বিবৃতিতে তিনি বলেন, মহামারি করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আইসিইউর চাহিদা। কিন্তু দেশের অনেক জেলায় এখনো আইসিইউ নেই। অথচ এক বছর আগে প্রধানমন্ত্রী সকল জেলায় আইসিইউ স্থাপনের নির্দেশ দিয়েছিলেন। করোনা আক্রান্ত রোগীদের জন্য আইসিইউর চাহিদা বেড়েছে। কিন্তু সকল জেলায় আইসিইউ না থাকায় কঠোর লকডাউনের মধ্যে করোনা রোগী নিয়ে এক জেলা থেকে অন্য জেলায় ছোটাছুটি করছে স্বজনরা।

    বিবৃতিতে তিনি আরও বলেন, রাজধানীর সরকারি হাসপাতালগুলোর আইসিইউ ফাঁকা নেই। বেসরকারি হাসপাতালের আইসিইউগুলো পূর্ণ হয়ে যাচ্ছে। সকল জেলায় আইসিইউ স্থাপনে স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিশেষ উদ্যোগ নিতে হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ