ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • পাথরঘাটায় ইয়াবাসহ যুবক আটক

    পাথরঘাটায় ইয়াবাসহ যুবক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় ৪৮পিস ইয়াবাসহ মো. ফিরোজ শেখ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার রাত ২টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ছোট টেংরা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ফিরোজ শেখ চরদুয়ানী ইউনিয়নের ছোট টেংরা গ্রামের আহমেদ শেখের ছেলে। 

    পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) রাজেত আলী বলেন, গোপন সংবাদে পাথরঘাটার দক্ষিণ চরদুয়ানী এলাকা থেকে রোববার রাত ২টার দিকে ফিরোজ শেখ নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৮টি ইয়াবা উদ্ধার করা হয়। পাথরঘাটা থানার এসআই মো. মামুন ও এএসআই খোকন দেবনাথসহ পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ওই ইয়াবাসহ তাকে আটক করা হয়। 

    থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ছোট টেংরা গ্রাম থেকে মো. ফিরোজ শেখ নামে এক যুবককে ৪৮পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। আটক ফিরোজ শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে  পাঠানো  হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ