ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • আসছে নতুন রাজনৈতিক দল, সম্মেলন ২০ জুলাইয়ের মধ্যেই

    আসছে নতুন রাজনৈতিক দল, সম্মেলন ২০ জুলাইয়ের মধ্যেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদে কর্তৃত্ব নিয়ে ডাকসুর সাবেক সভাপতি নুরুল হক নুর ও সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক রাশেদ খানের দ্বন্দ্বের অবসান হয়েছে। তাদের মাঝে সিদ্ধান্ত হয়েছে নতুন রাজনৈতিক দল গঠনের। আগামী ২০ জুলাইয়ের মধ্যে ছাত্র অধিকার পরিষদের নতুন কাউন্সিল অনুষ্ঠিত হবে।

    রোববার (০৪ জুলাই) সংগঠনের কর্তৃত্ব নিয়ে নরুল হক নুরু ও রাশেদের মধ্যে মতানৈক্য দেখা দেয়। দুজনে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টাপাল্টি স্ট্যাটাস দেন। তবে বিকালে আলোচনার মাধ্যমে মতানৈক্য ও সমস্যাগুলোর সমাধান হয়েছে বলে গণমাধ্যমকে জানান রাশেদ খান।

    সমস্যা সমাধানের বিষয়ে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক রাশেদ খান ফেসবুকে স্ট্যাটাসে লিখেন, ‘দেশের মানুষের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা বয়সে তরুণ, যে কারণে মাঝে মাঝে বক্তব্য, কথা, কাজের মধ্যে ভুল করে বসি। নুর ও আমার মধ্যে যে ভুল-বোঝাবুঝি হয়েছিল, সেটা আলোচনার মাধ্যমে সুন্দর সমাধান হয়েছে। একইসঙ্গে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।

    ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাসের বিষয়ে নুরুল হক নুর গণমাধ্যমকে বলেন, প্রত্যেক সংগঠনে কিছু মতানৈক্য থাকে। আমাদের মধ্যেও হয়েছিল। আমরা আলোচনা করে বিষয়টার সমাধান করে নিয়েছি।

    অব্যাহতি ও সম্মেলনের বিষয়ে নুর বলেন, নির্বাচন কমিশন গঠন, ডিসিপ্লিনারি বোর্ড সবই বলবৎ থাকবে শুধুমাত্র রাশেদ খানের সাময়িক অব্যাহতি তুলে নেওয়া হয়েছে। আগামী ২০ জুলাইয়ের মধ্যে ছাত্র অধিকার পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ