ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার
  • নুর-রাশেদ দ্বন্দ্বের অবসান 

    নুর-রাশেদ দ্বন্দ্বের অবসান 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদে কর্তৃত্ব নিয়ে ডাকসুর সাবেক সহ-সভাপতি নুরুল হক নুর ও সংগঠনটির আহ্বায়ক রাশেদ খানের দ্বন্দ্বের অবসান ঘটেছে।

    রোববার (০৪ জুলাই) ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পাল্টাপাল্টি বিজ্ঞপ্তি প্রকাশ করেন নুরুল হক নুর ও রাশেদ খান। নুর তার ফেসবুক অ্যাকাউন্টে বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কমিটি বিলুপ্তি ঘোষণা করেন। নুরের এমন সিদ্ধান্তে রাশেদ চটেন। রাশেদ খান নিজেকে বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের ‘সমন্বয়ক’হিসেবে উল্লেখ করেন। নুরকে দেন পাল্টা চিঠি। এতে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না, তা নিয়ে কারণ দর্শাতেও বলা হয়।

    দুজনের মধ্যে পাল্টাপাল্টি বিজ্ঞপ্তি পর ফের ফেসবুকে স্ট্যাটাস দেন রাশেদ খান। তিনি তার ফেসবুকে লেখেন, তাদের মধ্যকার ভুল-বোঝাবুঝি অবসান হয়েছে।

    রাশেদ লেখেন, ‘দেশের মানুষের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা বয়সে তরুণ, যে কারণে মাঝে মাঝে বক্তব্য, কথা, কাজের মধ্যে ভুল করে বসি। নুর ও আমার মধ্যে যে ভুল-বোঝাবুঝি হয়েছিল, সেটা আলোচনার মাধ্যমে সুন্দর সমাধান হয়েছে’

    ভবিষ্যতে চলার পথে আরও বেশি সতর্ক থাকবেন জানিয়ে রাশেদ লেখেন, ‘নুর ও আমার মধ্যে কোটা সংস্কার আন্দোলনের শুরুর দিন থেকে সুসম্পর্ক ছিল। ভবিষ্যতেও সম্পর্ক ধরে রেখে নিজেরা ঐক্যবদ্ধ থাকার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ।’

    দেশের মানুষকে তারা অভিভাবক মনে করেন জানিয়ে তিনি বলেন, ‘আমাদের ভুল হলে অবশ্যই সমালোচনা করবেন, পরামর্শ দেবেন, যাতে শুধরিয়ে নিয়ে নিজেদের পরিপক্ব হিসেবে গড়ে তুলতে পারি।’

    সবার কাছে আবারও ক্ষমা প্রার্থনা করে তার বক্তব্য শেষ করেন রাশেদ খান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ