ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • পাথরঘাটায় করোনা উপসর্গ নিয়ে স্বামীর মৃত্যু, স্ত্রী আক্রান্ত

    পাথরঘাটায় করোনা উপসর্গ নিয়ে স্বামীর মৃত্যু, স্ত্রী আক্রান্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটা করোনা উপসর্গ নিয়ে শ্যামল দাস নামের এজনের মৃত্যু হয়েছে এবং তার স্ত্রী শিপ্রা দাসও করোনা আক্রান্ত হয়েছেন। আজ রোববার (৪ জুলাই) ভোর রাত ৩ টার সময় পাথরঘাটা পৌর শহরের সদর রোডের নিজ বাড়িতে মৃত্যু হয়।শ্যামল দাস একই এলাকার মৃত শত্রুঘ্ন দাসের ছেলে। 

    এছাড়া শ্যামল দাসের স্ত্রী করোনা টেস্ট করানো হলে মেডিকেল রিপোর্টে পজেটিভ এবং মেয়ে অহনা দাসের নেগেটিভ এসেছেন। জানা গেছে, বেশ কয়েকদিন ধরে শ্যামল দাস তার বাড়িতে জ্বরে আক্রান্ত হয় এবং সেখানেই প্রাথমিক চিকিৎসা নিচ্ছিলেন। আজ রোববার ভোররাত ৩টার দিকে করোনা উপসর্গ নিয়ে তার মৃত্যু হয় এবং তার স্ত্রীর ও মেয়ের করোনা উপসর্গ দেখা দেয়।

    পরে বরগুনা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর আহমেদ পাথরঘাটা সদর রোডটি লকডাউন করে দেন এবং ওই বাড়ির আরো ২ জনের করোনা উপসর্গ থাকায় তাদেরকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে টেস্ট করার জন্য প্রেরন করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর আহমেদ জানান, পাথরঘাটা পৌর শহরের সদর রোডের শ্যামল দাস নামের এক ব্যাক্তির করোনা উপসর্গ নিয়ে মত্যু হয়েছে। 

    তার পরিবারের আরো ২ জনের করোনা উপসর্গ দেখা দিলে তাদেরকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। সেখানে স্ত্রী ও মেয়ের টেস্ট করানো হলে স্ত্রী শিপ্রা দাসের পজেটিভ আসে এবং মেয়ে অহনা দাসের নেগেটিভ আসে। তিনি আরো জানান, স্থানীয় বেসরকারী সংস্থা প্রত্যয়ের সভাপতি মেহেদী সিকদারের মাধ্যমে শ্যামল দাশের মরদেহ সৎকারের ব্যাবস্থা করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ