ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা বরগুনায় এক মাসেও উদ্ধার হয়নি ব্যবসায়ীর মাথা বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের 
  • করোনা: রাজশাহী মেডিকেল হাসপাতালে আরও ১২ জনের মৃত্যু

    করোনা: রাজশাহী মেডিকেল হাসপাতালে আরও ১২ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। 

    রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ১২ জনের মধ্যে ১০ জনই উপসর্গ নিয়ে মারা গেছেন। বাকি দু্ইজনের মধ্যে একজন করোনা পজেটিভ এবং একজন নেগেটিভ হয়ে মারা গেছেন।

    মৃতদের মধ্যে রাজশাহীর ৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নাটোর, নওগাঁ ও পাবনার একজন করে রয়েছেন।

    তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৭ জন। এ নিয়ে ৪০৫ বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ৪৮৫ জন।

    এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪৬৭টি নমুনা পরীক্ষায় ১৫৮ জনের করোনা পজেটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৩৩ দশমিক ৮৩শতাংশ।  চাঁপাইনবাবগঞ্জের ৯৫ নমুনা পরীক্ষায় ২৮ জনের পজেটিভ আসে। শনাক্ত হার ২৯দশমিক ৪৭ শতাংশ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ