ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • টিকা নিবন্ধনের তালিকায় নেই সাত কলেজের নাম

    টিকা নিবন্ধনের তালিকায় নেই সাত কলেজের নাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনার টিকা পেতে নিবন্ধন কার্যক্রমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নাম থাকলেও তালিকায় নেই ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের নাম। এতে করে টিকা প্রাপ্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে সাত কলেজের প্রায় ৩০ হাজারেও বেশি আবাসিক শিক্ষার্থীর।

    তথ্য মতে, করোনার কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি কমিয়ে আনতে আবাসিক ব্যবস্থা চালু করতে ইউজিসি শিক্ষার্থীদের টিকাদানের উদ্যোগ গ্রহণ করেছে। এজন্য শুরুতে আবাসিক শিক্ষার্থীদের তালিকা চেয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চিঠি দেয় ইউজিসি। 

    ওই চিঠির ভিত্তিতে সরবরাহ করা তালিকার ধরে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচির জন্য নিবন্ধন শুরু করেছে স্বাস্থ্য অধিদফতর।

    প্রাথমিক অবস্থায় অগ্রাধিকার ভিত্তিতে  দেশের ৩৮ বিশ্ববিদ্যালয়ের এক লাখ তিন হাজার ১৫২ জন আবাসিক শিক্ষার্থীর তালিকা দিয়েছে ইউজিসি। স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো সেই তালিকার ভিত্তিতে ইতোমধ্যেই সুরক্ষা ডিজিটাল প্লাটফর্মে শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

    তবে ইউজিসির পাঠানো ঐ তালিকায় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নাম থাকলেও কেন সাত কলেজের নাম নেই তার কোনো সদুত্তর দিতে পারেননি সাত কলেজের সংশ্লিষ্ট ব্যক্তিরা। এতে সাধারণ শিক্ষার্থীদের মাঝেও তৈরি হয়েছে ধোঁয়াশা।

    ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন টিকার জন্য আবেদন করছে তখনও আমাদের কাছে তথ্যই চাওয়া হয়নি। সাত কলেজের শিক্ষার্থীদের টিকা প্রাপ্তির বিষয়টি সম্পূর্ণ অনিশ্চিত।

    অপরদিকে সাত কলেজের শিক্ষার্থীদের টিকা প্রাপ্তির ব্যাপারে কোনো সিদ্ধান্তের কথা জানাতে পারেনি একাডেমিক কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। 

    অধিভুক্ত সরকারি সাত কলেজের প্রধান সমন্বয়ক ও ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ইউজিসি বিশ্ববিদ্যালয়ের কাছে আবাসিক শিক্ষার্থীদের তালিকা চেয়েছে। আমরা আমাদের আবাসিক শিক্ষার্থীদের তালিকা পাঠিয়েছি। সাত কলেজের শিক্ষার্থীদের বিষয়ে আমরা কিছু জানি না। এ বিষয়ে সাত কলেজ অধ্যক্ষ ও শিক্ষকরা ভালো বলতে পারবেন।

    তবে কোনো সদুত্তর দিতে পারেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সলিমুল্লাহ খোন্দকারও। 

    তিনি বলেন, এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় বা ঢাবি কেউ আমাদের কাছে কোনো ধরনের তথ্য চায়নি। তবে আমাদের ডিজিটাল ডাটাবেজে সব শিক্ষার্থী ও আবাসিক শিক্ষার্থীদের তালিকা রয়েছে। যেকোনো মুহূর্তে তারা চাইলেই আমরা দিতে পারব। কেন এখন পর্যন্ত সাত কলেজ শিক্ষার্থীদের তালিকা করা হলো না বিষয়টি আমার জানা নেই। বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে কথা বলব।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ