ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • পিরোজপুর জেলা হাসপাতাল

    সাপ্তাহিক ছুটিতে টেকনিশিয়ান, হয়নি করোনা টেস্ট

    সাপ্তাহিক ছুটিতে টেকনিশিয়ান, হয়নি করোনা টেস্ট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর জেলা হাসপাতালে শুক্রবার বন্ধ ছিল করোনাভাইরাসের র‌্যাপিড এন্টিজেন পরীক্ষা। ফলে নতুন করে কতজন করোনায় আক্রান্ত হয়েছে তা জানা সম্ভব হয়নি। প্যাথলজির টেকনিশিয়ান সাপ্তাহিক ছুটিতে থাকায় পরীক্ষা করা যায়নি বলে জানান সিভিল সার্জন ডা: মো. হাসনাত ইফসুফ জাকী। 

    গত বৃহস্পতিবার জেলাতে ১০৪টি নমুনা পরীক্ষা করে ৫৬ জনের পজেটিভ পাওয়া যায়। এর আগের দিন ১৮২টি নমুনা পরীক্ষা করে ৮০টি পজেটিভ পাওয়া যায়। এ দুই দিনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৫ জন। কিন্তু শুক্রবার পিরোজপুর জেলা হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা হয়নি। বরিশালে পাঠানো ৬টি নমুনা পরীক্ষায় ৩টি পজেটিভ পাওয়া গেছে। 

    পিরোজপুর জেলার সিভিল সার্জন জানান, শুক্রবার প্যাথলজির টেকনিশিয়ান ছুটিতে থাকায় করোনার র‌্যাপিড এন্টিজেন পরীক্ষা করা সম্ভব হয়নি। এ সংকটময় অবস্থায় টেকনিশিয়ান ছুটিতে থাকাটা কতটা যৌক্তিক জানতে চাইলে তিনি বলেন, র‌্যাপিড এন্টিজেন পরীক্ষা করার জন্য প্যাথলজির টেশনিশিয়ান রয়েছে মাত্র একজন। অন্যান্য জায়গার মতো ২-৩ জন হলে সপ্তাহে ৭ দিন পরীক্ষা করানো যেত। যেহেতু এক জন তাই শুক্রবারও তাকে কাজ করতে বলাটা অমানবিক মনে হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ