ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • চিরকুট লিখে ইন্দুরকানীতে স্কুল ছাত্রীর আত্মহত্যা

     চিরকুট লিখে ইন্দুরকানীতে স্কুল ছাত্রীর আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে চিরকুট লিখে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে দশম শ্রেণীর এক স্কুল ছাত্রী। মৃত মারজিয়া (১৫)  উপজেলা বাজারের মাংস ব্যবসায়ী আবুল কালাম হাওলাদারের মেয়ে।এছাড়া  ইন্দুরকানীর সেতারা স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী । 

    আজ শনিবার (৩ জুলাই) সকালে তার লাশ বালিপাড়া ইউনিয়নের বটতলা গ্রামের বাড়ি থেকে ফ্যানের সাথে ঝুলানো অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হুমায়ুন কবির।

    মৃতের পিতা আবুল কালাম হাওলাদার জানান, রাতে তাকে ঘুমাতে পাঠিয়ে আমরা সবাই ঘুমাতে যাই। সকালে ঘুম ভেঙে তার কোন সাড়া শব্দ না পেয়ে দরজার ফাকা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে দরজা ভেঙে তাকে উদ্ধার করি। সে মৃত্যুর আগে একটি চিরকুট লিখে পড়ার টেবিলে রেখে গেছে। তাতে লেখা ছিল আমি মারা যাওয়ার পরে আমাকে বালিপাড়া দারুল উলুম কওমি মাদ্রাসার পাশে আমাকে দাফন করা হোক।

    তিনি আরো জানান, মোবাইল কেনা নিয়ে পারিবারিক কলহ চলছিল। গতকালও এ নিয়ে অনেক কথা হয়। আমি ইন্দুরকানী বাজারে মোবাইল কিনতে গিয়েও মোবাইল কিনতে পারি নাই দোকান বন্ধ থাকার কারনে।  

    বালিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বয়াতী জানান, এটি সত্যিকারে একটি দুঃখজনক ঘটনা। রোগে মারা গেলে সেটা মানিয়ে নেয়া যায়। কিন্তু আত্মহত্যা কিভাবে মানবে। আমি সকল অভিভাবকদের বলবো আপনারা আপনাদের সন্তানদের প্রতি খেয়াল রাখবেন। যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।  

    ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হুমায়ুন কবির জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। পরিবারের কোন অভিযোগ নাই। লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুরের স্বাস্হ্য কমপ্লেক্সে পাঠানোর হয়েছে। এ ঘটনায় ইন্দুরকানী থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ