ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মঠবাড়িয়ায় উদ্ধারকৃত অজগর সুন্দরবনে অবমুক্ত

     মঠবাড়িয়ায় উদ্ধারকৃত অজগর সুন্দরবনে অবমুক্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া থেকে উদ্ধারকৃত ১২ ফুট লম্বা অজাগরটি সুন্দর বনে অবমুক্ত করেছে বন বিভাগ। শনিবার সকালে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্টেশনের সহকারি বন সংরক্ষক মো. জয়নাল আবেদিনসহ বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা বিশাল আকৃতির এ সাপটি বগি এলাকায় অবমুক্ত করেন। 

    এর আগে শুক্রবার বিকেলে মঠবাড়িয়া উপজেলার বেতমোর ইউনিয়নের উলুবাড়িয়া গ্রাম থেকে এ অজগরটি উদ্ধার করেন। বেতমোর ইউনিয়নের উলুবাড়িয়া গ্রামের সমাজ সেবক মো. শাহ আলম সিকদার জানান, বৃহস্পতিবার রাতের কোন এক সময় অজগরটি স্থানীয় কৃষক সফিজ উদ্দিনের মুরগীর বাচ্চা খেতে খোপে ঢুকে পড়ে। 

    সকালে পরিবারের এক শিশু হাস-মুরগীর খোপ খুলতে গেলে অজগরটি দেখে চিৎকার দেয়। পরে গ্রামবাসি জড়ো হয়ে অজগরটিকে আটক করে। অজগরটি ১২ ফুট (৮ হাত) লম্বা এবং আনুমানিক ওজন ২৫ কেজি হবে বলেও তিনি জানান। সাপটি স্থানীয় ইব্রাহিম হাওলাদারের জিম্মায় রেখে বনবিভাগে খবর পাঠানো হলে বন বিভাগের কর্মকর্তারা শুক্রবার বিকেলে এসে উদ্ধার করে শরণখোলা রেঞ্জে নিয়ে যান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ