ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • পাথরঘাটায় মা-মেয়ে হত্যা, স্বামী পলাতক

    পাথরঘাটায় মা-মেয়ে হত্যা, স্বামী পলাতক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় দাম্পত্য কলহের জের ধরে শাহিন মুন্সী নামের এক পাশন্ড স্বামী তার স্ত্রী ও নয় মাসের কন্যা সন্তানকে হত্যা করে পালিয়েছে। বাড়ীর পাশে একটি পরিত্যক্ত জমি থেকে মাটিচাপা অবস্থায় তাদের দু'জনের লাশ আজ সকাল সাড়ে ৭ টার দিকে পুলিশ উদ্ধার করেছে।

    ঘটনাটি ঘটেছে বরগুনার পাথরঘাটা উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাতেমপুর গ্রামে। 

    খুন হওয়া ব্যক্তিরা হলেন, মা সুমাইয়া আক্তার (১৮) ও তার শিশু সন্তান সামিরা আক্তার ওরফে জুঁই (৯মাস)। বাবা শাহিন মুন্সী (২১) পলাতক রয়েছেন। এ ঘটনায় শাহিন মুন্সীর মা শাহিনুর বেগম (৪৫) ও ফুফাতো ভাই ইমাম হোসেনকে (২৩) আটক করেছে পুলিশ। 

    পাথরঘাটা থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সুমাইয়ার বাবা রিপন হোসেনের বাড়ীতে দুপুরে দাওয়াত ছিল। তবে ওই দাওয়াতে শুধুমাত্র সুমাইয়া নিজের গিয়েছিল। তাই বৃহস্পতিবার দুপুরে দাওয়াত খেয়েই তাড়াতাড়ি স্বামীর বাড়ীতে ফেরে সুমাইয়া আক্তার। তবে ওই দিন থেকেই সুমাইয়া আক্তার ও তার সন্তান সামিরা আক্তার ওরফে জুঁই ও স্বামী শাহিন মুন্সী নিখোঁজ ছিলেন। 

    নিখোঁজের দুইদিন পর আজ শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে মা ও মেয়ের লাশ মাটিচাপা দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার পর থেকে শাহিন মুন্সী পলাতক রয়েছেন। এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জন্য শাহিন মুন্সির মা শাহিনুর বেগম ও শাহিনের ফুফাতো ভাই ইমাম হোসেনকে আটক করেছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ