ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • বিএনপির নেতৃত্ব নিয়ে কোনো সমস্যা নেই

    বিএনপির নেতৃত্ব নিয়ে কোনো সমস্যা নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ওয়ান-ইলেভেনের ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র নেতারা। তারা বলেছেন, দেশের গণতন্ত্র ও  বিএনপি নেতৃত্বের বিরুদ্ধে আরও ষড়যন্ত্র হবে, কিন্তু তা মোকাবেলা করতে হবে। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্ব নিয়ে বিএনপিতে কোনো সমস্যা নেই বলেও মন্তব্য করেন নেতারা।

    শুক্রবার রাতে ‘মুক্তিযুদ্ধকালে পাক হানাদার বাহিনী কর্তৃক দেশনেত্রী খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমানের বন্দি দিবস’  শীর্ষক ভার্চুয়াল আলোচনায় বিএনপির সিনিয়র নেতারা এসব কথা বলেন। সভায় নেতারা বলেন,  ১৯৭১ সালে ২ জুলাই সন্তানসহ খালেদা জিয়াকে রাজধানী ঢাকার একটি বাসা থেকে পাকিস্তানি বাহিনী গ্রেফতার করে, বিজয় দিবসে তিনি মুক্ত হন।

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশকে যদি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে আনতে চাই, শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী  খালেদা জিয়ার অসমাপ্ত কাজ যদি বাস্তবায়ন করতে চাই এবং দেশের মানুষের অধিকার যদি ফিরিয়ে আনতে চাই আন্দোলন, আন্দোলন, আন্দোলন ছাড়া বিকল্প নাই। তরুণদেরকে বলব, সামনে এগিয়ে আসুন। আর সময় নেই। এখন জেগে উঠতে হবে। জেগে উঠতে হবে এবং দেশকে ও দেশের মানুষকে বাঁচাতে হবে। এই আন্দোলন সংগ্রাম কোনো ব্যক্তির জন্য নয়, এই আন্দোলন এই সংগ্রাম কোনো দলের জন্য নয়। এই আন্দোলন দেশের মানুষের জন্য, জাতির জন্য।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ