ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • আমতলীতে লকডাউন না মানায় ২২ জনকে  জরিমানা

     আমতলীতে লকডাউন না মানায় ২২ জনকে  জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকার ঘোষিত মহামারি করোনাভাইরাস সংক্রমন রোধে ৭ দিনের কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে শুক্রবার সকালে বরগুনার আমতলী পৌর শহরসহ উপজেলার বিভিন্নস্থানে মানুষের চলাচল কিছুটা বেশি ছিলো। লকডাউন বাস্তবায়নে নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন পৌরশহরসহ উপজেলার বেশ কয়েকটি এলাকায় মানুষদের সচেতনা বৃদ্ধির লক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। 

    অপরদিকে লকডাউনের সময় বিনা কারণে ঘরের বাহিরে বের হওয়া ও মুখে মাস্ক না পড়ে অহেতুক ঘোড়াঘুড়ির জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলায় ২২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ২২ জনকে ১০ হাজার ৪২০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া শতাধিক লোককে সচেতন করে তাদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। 

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান মুঠোফোনে বলেন, করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন মানতে উপজেলা প্রশাসন ও আইশৃংঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে। যারা লকডাউন মানছেন না তাদের বির”দ্ধে কঠোর হচ্ছে প্রশাসন। জনসাধারণকে লকডাউন মানাতে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি ও সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে ২২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ১০ হাজার ৪২০ টাকা জরিমানা করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ